আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 8:04 am || প্রকাশের তারিখ: April 24, 2020, 8:05 pm
লকডাউন অমান্য করায় কলাপাড়া দুই ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমান
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ী ও তিন মোটর বাইক চালকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়ার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।

জানা যায়, নীলগঞ্জ পাখিমারা বাজারে মুদি দোকানদার মো. মিজানুর রহমান দুই হাজার পাঁচ শত টাকা, শেখ কামাল সেতু সংলগ্ন রেস্তরা মালিক মো.জসিমকে পাঁচ শত টাকা,কলাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন মোটর বাইক চালক রিয়াদ মোর্শেদ দুই শত টাকা, সঞ্জয় কর্মকার দুই শত টাকা,মো.মুছাকে দুই শত টাকা জরিমানা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম