প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:31 am || প্রকাশের তারিখ: April 25, 2020, 2:51 pm
রাজধানীতে করোনায় সাত বছরের শিশুর মৃত্যু
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশু শিশু ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল শিশুটি। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি জানান,মেয়েটার ছোটবেলা থেকেই কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মত তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানায় আইইডিসিআর।