আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 7:04 am || প্রকাশের তারিখ: April 25, 2020, 5:05 pm
জয়পুরহাটে ক্যাডেট কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের ক্ষেতলালের পাঠানপাড়া ইউনাইটেড কেজি স্কুলের ঘর থেকে আজ শুক্রবার বিকেলে ক্যাডটে কলেজ পড়–য়া দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানান, ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজে দশম শ্রেণীর ছাত্রী। ছুটিতে বাড়ি ছিল সে। আজ শুক্রবার দুপুরের আগে তার স্কুল ড্রেসের কাপড় পরিস্কার করছিল। এরপর তাকে খুজে পাওয়া যাচ্ছিল না, পরে বিকেলে নিজ বাড়িতে অবস্থিত ওই কেজি স্কুলের ঘরের তীর থেকে ঝুলন্ত মরদেহ দেথতে পান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ বলছে ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।

নিহতের পরিবার জানান, মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার বন্ধ করতে বলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম