আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 6:54 am || প্রকাশের তারিখ: April 25, 2020, 8:54 pm
ধানক্ষেত থেকে মিললো স্কুলছাত্রের গলাকাটা লাশ
ঠাকুরগাও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভপলা গ্রামের ধানক্ষেত থেকে রাসেল নামে এক স্কুল ছাত্রের (১৪) মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল উপজেলার ভপলা গ্রামের সাদিকুলের ছেলে। সে বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণির শিক্ষার্থী।



ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত ) গোলাম মূর্তুজা বলেন, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম