প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:44 am || প্রকাশের তারিখ: April 25, 2020, 8:57 pm
ঝিনাইদহে দুইজনের করোনা শনাক্ত
রউফুল রব।। ঝিনাইদহে ১ জন নারী এবং ১ জন পুরুষ করোনা পজেটিভ শনাক্ত।
ঝিনাইদহে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। আক্রান্তদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় থেকে ১৯ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে আজ ২ জন করোনা পজিটিভ এসেছে। এদের ১জন সদর উপজেলার ১ জন নারী এবং কালীগঞ্জ উপজেলাতে একজন পুরুষ রয়েছে।
করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছে তা দ্রুততার সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তবে সদর উপজেলার এই নারী ও তার স্বামী গত ২০ তারিখে ঢাকা থেকে ঝিনাইদহে এসেছে, তার বাড়ি পাগলাকানাই।