আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:30 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 11:50 am
সীমিত পর্যায়ে খুলেছে ৫৪ টি মন্ত্রণালয়
ঢাকা।। দীর্ঘ এক মাস পর আজ রোববার সীমিত পরিসরে খুলছে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগ। জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে সচিবদের চিঠি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ এ তথ্য জানিয়েছেন। এরআগে গত বৃহস্পতিবার ১৯টি মন্ত্রণালয়-বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সে আদেশ বাতিল করা হয়।

জনপ্রশাসনের আদেশ অনুযায়ী, ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ৫৪টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো আজ খুলছে। তবে কাজ চলবে সীমিত পরিসরে। কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত চলবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম