আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 6:05 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 12:24 pm
ঝিনাইদহে আরও ৮ করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক।। নতুন করে ঝিনাইদহে আরো ৮ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১০ জন। রোববার (২৬ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে আটজনের রিপোর্টে করোনা পজিটিভ ও ৭ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় তিনজন, শৈলকুপায় একজন, কালীগঞ্জে দুইজন, কোটচাঁদপুরে একজন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম