প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:30 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 12:34 pm
রাজশাহী সংবাদদাতা।। রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আশি বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এই প্রথম রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলো।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত রোগী রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক।