আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 5:59 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 2:03 pm
সুস্থ হয়ে কাজে ফিরলো ব্রিটিশ প্রধানমন্ত্রী
ঢাকা।। সোমবার থেকে কাছে ফিরছেন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। কাজের চাপও বেশি তাই দ্রুতই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্কাই নিউজ বিষয়টি নিশ্চিত করছে।

চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছেন, বিষয়টি নিজেই জানান জনসন। তখন থেকে ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। যদিও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করতে হয় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে। তার বদলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান আন্তর্জাতিক সচিব ডমিনিক রাব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম