প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:31 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 3:29 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গণস্বাস্থ্য কেন্দ্র করোনা শনাক্তে তাদের উদ্ভাবিত কিট যথাযথ নিয়ম মেনেই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
শনিবার গণস্বাস্থ্য আয়োজিত কিট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়নি কোনও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। সরকারের পক্ষ থেকে অভিযোগ ছিল, গণস্বাস্থ্য কেন্দ্র নির্দিষ্ট প্রটোকল মেনে এই কিট তৈরি করেননি। ফলে ভবিষ্যতের জটিলতা এড়াতে এই কিট তারা নিতে পারবেন না।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ডিবিসি নিউজকে ফোনে জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্র বাস্তবতা মেনেই এখন প্রটোকল অনুযায়ী আবেদনের কথা জানিয়েছে।