আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:31 am || প্রকাশের তারিখ: April 26, 2020, 10:19 pm
জামালপুরে করোনায় মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন
জামালপুর সংবাদদাতা।।  জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।


রবিবার সকালে জেলার সদর উপজেলার ঘোড়াধাপ বাজার সংলগ্ন কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমীন জানান, জামালপুর সদরের ঘোড়াধাপ এলাকার এক ব্যক্তি গত ১৩ই এপ্রিল হৃদরোগের সমস্যা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর জামালপুর থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হলে তার দেহে করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান। পরে শনিবার রাতেই তার মরদেহ জামালপুর সদরের ঘোড়াধাপে এসে পৌঁছায়। পরে, সদর উপজেলা প্রশাসনের নির্দেশে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা ও ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সার্বিক তত্ত্বাবধানে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম