প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:31 am || প্রকাশের তারিখ: April 27, 2020, 12:39 pm
ঢাকা।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটখাটো ব্যবসায়ী, শ্রমজীবী লোক, কৃষক, জেলেসহ স্বল্পআয়ের লোকদের ২ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্যক্তি, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করছেন।