প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 4:34 am || প্রকাশের তারিখ: April 27, 2020, 2:12 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। প্রথম করোনার প্রাদুর্ভাব শুরু হওয়া চীনের উহানের সব রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে বলে দাবি করেছেন এক চীনা স্বাস্থ্য কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক খবরে এমন তথ্য উঠে এসেছে। রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মুখপাত্র জানান, ২৬ এপ্রিল উহানে করোনা রোগীর সংখ্যা শূন্যতে পৌঁছেছে। উহানে নতুন আক্রান্ত ও মৃত্যু নেই দাবি করলেও চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত হেইলংজিয়াংয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮২৭, মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষের। চীনে আক্রান্ত ও মৃত্যু উহানেই সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টানা দুই মাসের লকডাউন চলে শহরটিতে। গত বছরের ডিসেম্বর উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা হয়। চীনে করোনায় প্রথম মৃত্যু হয় ১০ই জানুয়ারিতে।