প্রিন্ট এর তারিখ: October 26, 2026, 10:39 pm || প্রকাশের তারিখ: April 27, 2020, 3:11 pm
ঢাকা।। দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড়শ জনের বেশি।
এছাড়া নতুন করে আরো ৪৯৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৫৯১৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।