প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 3:53 am || প্রকাশের তারিখ: April 27, 2020, 10:27 pm
কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগনেতা বাসারের অর্থায়নে অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন পৌর সভার মধ্যকুল এলাকার অতিদরিদ্র ৫০টি পরিবারে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান।
ইতিপূর্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান পৌর এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন।
কেশবপুরে এবার স্বাস্থ্য সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে একজন স্বাস্থ্য সহকারীর দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কেশবপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন জানান, একজন স্বাস্থ্য সহকারী এর করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তাকে কমপ্লেক্সের আইসোলেশেনে রাখা হয়েছে।
গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হলে তার রিপোর্ট ২৭ এপ্রিল পজেটিভ আসে। আজ কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের ও বাইরের কিছু লোকের নমুনা সংগ্রহের কাজ চলছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের বাসস্থান লকডাউন করা হয়েছে।
কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে
সচেতনামূলক কার্যক্রমে বাধা প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রমে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না রবিবার বিকালে হ্যান্ড মাইক নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন।
পরচক্রা মাঝার পাড়ায় উক্ত সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করার সময় এলাকার একজন চিহ্নিত যুবক মুন্নাফ হোসেন মুন্নাকে গালিগালাজ করে তার হাত থেকে হ্যান্ড মাইক কেড়ে নিয়ে ফেলে দেয়। এব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না বিদ্যানন্দকাটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই ওয়াসিম আকরামকে ঘটনা সম্পর্কে জানিয়েছেন।