আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: April 27, 2020, 11:37 pm
দুর্গাপুরে ভাগ্নের লাঠির আঘাতে প্রান গেলো খালার 
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে লাঠির আঘাতে খালা নিহত হয়েছে। এসময় তিন জন আহত হয়েছে।  রবিবার (২৬ এপ্রিল) ইফতার পূর্ব মুহুর্তে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামে  এই ঘটনাটি ঘটেছে।

নিহত বৃদ্ধা নীলবানু (৭০) উপজেলার ওই গ্রামের মৃত আফতাব উদ্দিন রুহীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। সে নিহত বৃদ্ধা নীলবানুর বোনের ছেলে। পুলিশ জানায়, আজ রবিবার সন্ধ্যায় জামাল উদ্দিন(৩০) পারিবারিক কলহের জের ধরে খালতো বোন রুবিকে মারধর করতে থাকে।

এতে রুবির আট বছরের শিশু কন্যা ইশিতা এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে রুবির মা নীলবানু ফিরাতে আসলে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় জামালকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম