আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 10:06 am || প্রকাশের তারিখ: April 28, 2020, 12:34 pm
করোনার মাঝেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
ঢাকা।। রাজধানীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মৌসুমি বৃষ্টিতে দীর্ঘদিন বন্ধ থাকা নির্মাণাধীন জায়গায় জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। সিটি কর্পোরেশন বলছে, নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও, প্রয়োজন প্রত্যেকের নিজ নিজ উদ্যোগ।


জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার লার্ভা জমে বাড়ে ডেঙ্গুর ঝুঁকি। রাজধানীর আফতাবনগরে খোলা জায়গার পাশাপাশি রয়েছে বেশ কিছু নির্মাণাধীণ ভবন। করোনার কারণে কয়েকমাস ধরে কাজ বন্ধ থাকায়, জমে থাকা পানি পরিষ্কারের কোনও উদ্যোগ নেই।

এলাকাবাসী বলছে, সন্ধ্যা হলেই বাড়ে মশার উপদ্রব। রাতের বেলায় কয়েল,স্প্রে করলেও মশার উপদ্রব কমে না। দুপুর বেলাতেও বাসার জানালা খুলে রাখা সম্ভব হয় না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন বলেন, নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গুর ঝুঁকি বেশি বাড়াতে পারে।  এক্ষেত্রে লিফট অথবা অন্যান্য জায়গায় জমা পানি পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। আমরা তাদের নোটিস করতে পারি কিন্তু তারা যদি একাজ না করে তাহলে সিটি কর্পোরেশনের লোক দ্বারা এই কাজ করা সম্ভব না। প্রয়োজনে যোগাযোগ করলে সিটি কর্পোরেশনও সহযোগিতা করবে বলে জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে, সময়মত সতর্ক না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম