আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:39 am || প্রকাশের তারিখ: April 28, 2020, 1:19 pm
বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃতের সংখ্যা
ঢাকা।। করোনাভাইরাসে বিশ্বজুড়ে কমে এসেছে প্রাণহানি, গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে মহামারিতে। নতুনভাবে সংক্রমিত ব্যক্তির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। ২৪ ঘণ্টায় ৬৯ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন।-সূত্র: ওয়াল্ডমিটারস

এরইমধ্যে, তিনদিন পর ব্রিফিংয়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের করোনাভাইরাসের জন্য চীনকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, চাইলেই দু’লাখের বেশি মানুষের প্রাণহানি ঠেকাতে পারতো শি জিনপিং সরকার। কিন্তু, তথ্য গোপনের কারণে ভুগছে সারা বিশ্ব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম