প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 12:06 pm || প্রকাশের তারিখ: April 28, 2020, 2:45 pm
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৪৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৬৪৬২ জন করোনা রোগী শনাক্ত হলো।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।