আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:13 pm || প্রকাশের তারিখ: April 28, 2020, 4:53 pm
অনলাইনে ক্লাস নেওয়ার আহ্বান ইবি উপাচার্যের
ইবি সংবাদদাতা।। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার আহবান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, সারা পৃথিবী আজ করোনার ভয়াল করাল গ্রাস থেকে মুক্ত নয়। বাংলাদেশও এই ভাইরাসের করাল গ্রাস হতে মুক্ত হতে পারেনি। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে পুরো জাতি সাফল্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ও সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে চলেছে।

তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এখন সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমান পরিস্থিতিতে আমারা সেশন জটের আশঙ্কা করছি। সেই তাড়না থেকে আইসিটি প্রদর্শিত পথে শিক্ষকদের লাইভে ক্লাস, টিউটোরিয়াল, এ্যাসাইনমেন্ট পরিচালনার আহবান জানান। এছাড়া কোর্স পরিচালনায় শিক্ষার্থীদের সর্বাত্বক সহাযোগিয়া কামনা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম