আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:43 am || প্রকাশের তারিখ: April 28, 2020, 4:57 pm
জয়পুরহাটে করোনায় আক্রান্ত ১৯, লকডাউন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জয়পুরহাট সংবাদদাতা।। হাসপাতালের নৈশ প্রহরী সহ জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রাত থেকেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টায় সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরী ও তার ভগ্নিপতির বাড়ি একই এলাকায়। তার ভগ্নিপতি গার্মেন্টস কর্মী। কয়েকদিন আগে সে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসে। পাশাপাশি অবস্থানের কারণে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর আজকে তার শরীরে করোনা উপস্থিতির রিপোর্ট এসেছে। ওই নৈশ প্রহরী হাসপাতালে ওয়ার্ড বয়েরও দায়িত্বপালন করেন। ফলে সকলেই তার সান্নিধ্যে আসায় রাতেই হাসপাতাল লকডাউন করা হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ১৭ বছরের একযুবক তাবলিগ জামাত থেকে এবং বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

এর আগে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসা জেলার ৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম