আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:42 am || প্রকাশের তারিখ: April 28, 2020, 5:15 pm
বিএনপি ত্রাণ দিতে যায় ফটোসেশন করে চলে আসে: তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপির রাজনীতিই মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তারা ত্রাণ দিতে যায় ফটোসেশন করে চলে আসে। আজ সোমবার বনানীতে শেখ জামালের ৬৭ তম জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

করোনার এই সংকট রাজনীতি করার সময় নয় উল্লেখ করে সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে,  শেখ জামালের ৬৭ তম জন্মদিনে সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  এসময় শেখ জামালের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম