আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 4:43 am || প্রকাশের তারিখ: April 28, 2020, 11:58 pm
করোনা আক্রান্ত কর্মচারীর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ,জবি শাখার শোক
  জবি প্রতিনিধি।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কর্মচারী মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মেহেরাবুল ইসলাম সৌদিপ ও মহাসচিব সৈয়দ সিয়াম আহমেদ জবি শাখার পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করেন।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এবং সহকর্মী ড্রাইভার গতকাল সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১০টায় মুগদা জেনারেল হাসপাতালে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান, মহাসচিব ছাড়াও ভাইস চেয়ারম্যান মালিহা হাওলাদার ও কমিটির সকলে গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম