আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 10:34 pm || প্রকাশের তারিখ: April 29, 2020, 12:12 am
কামারখন্দে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি উপজেলা শাখার নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ
ইয়াছিন কবির,কামারখন্দ,সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিজস্ব অর্থায়নে উপজেলা যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়ন এর সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণের প্রাদুর্ভাবে জন জীবন স্থীর হয়ে গেছে। দিন আনে দিন খায় মানুষ গুলোর কষ্টে সীমা নেই। সাময়িক কষ্ট লাঘব করা ও পরিবারের মুখে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার জন্যে সোমবার বেলা ৩ ঘটিকায় হতে কামারখন্দ উপজেলায় প্রায় ১০০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. শহিদুল্লাহ সবুজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সভাপতি আব্দুল বারেক তালুকদার, সাধারণ সম্পাদক এম. আশরাফ সরকার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি ফজলুল করিম ফুলাল, সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম