আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 5:45 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 12:45 am
১শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন,জোহরা ক্লিনিক
নিজস্ব প্রতিবেদক।। যশোরের শার্শার বাগআঁচড়া জোহরা ক্লিনিক এর উদ্দ্যোগে ১শ অসহায়-দুস্থ কর্মহীন পরিবারের মাঝে ১ কেজি গরুর মাংস সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার(২৯ এপ্রিল) সকালে বাগআঁচড়া জোহরা ক্লিনিকের সামনে ১শ অসহায়-দুস্থ কর্মহীন পরিবারকে ১ কেজি গরুর মাংস,৫কেজি চাউল,২কেজি আলু,১কেজি ডাল,১কেজি তেল ও ১কেজি লবন বিতরণ করেন জোহরা ক্লিনিকের পরিচালক সুনাম ধন্য ডাক্তার হাবিবুর রহমান(হাবিব) ও তার সহধর্মিনী ডাক্তার নাজমুন্নাহার রানী।

১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। সরকারের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজাই রেখেই এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন,সরকারি নির্দেশাবলী মেনে চলুন এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।আপনাদের এসব খাদ্য সামগ্রী এজন্যই দেওয়া হচ্ছে যাতে আপনারা ঘর থেকে বের না হন। সুতরাং আপনারা নিরাপদে থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। দেশকে বাঁচাতে আপনাদের সকলকে এই ঘরে থাকা প্রয়োজন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম