আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:43 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 12:59 pm
করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১১.৫ কোটি টাকা সহায়তার ঘোষনা কোকো-কোলার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় কোকা-কোলা বাংলাদেশ প্রাথমিকভাবে ১১.৫ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

দেশের স্বাস্থ্য খাতকে সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে খাবার ও পানীয় সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখাই কোকা-কোলা বাংলাদেশের লক্ষ্য।

কোকা-কোলার সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশনের ভাইস প্রেসিডেন্ট সন্দ্বীপ বাজোরিয়া জানিয়েছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই এই সংকট কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম