প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:27 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 1:39 pm
ঢাকা।। মহামারি করোনায় মৃত্যু হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য। এর মধ্যে একজন মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত উপ পরিদর্শক, অন্যজন কনস্টেবল।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের এএসআই মো. আবদুল খালেক (৩৬) বৃহস্পতিবার ভোরে এবং কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) বুধবার রাতে মারা যান।
জানা গেছে, আবদুল খালেক বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
অন্যদিকে, কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।