আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:28 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 2:14 pm
রাজধানীতে হিযবুত তাহরীর এক সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এইচ এম সানাউল্লাহ সবুজ (৩৩) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব-৪)। এসময় বিপুল পরিমানের হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সমন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীররাতে মিরপুর মডেল থানার ৬নং সেকশন থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে নিষি্ধি জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এক সদস্যকে আটক করা হয়েছে। তিনি ওই জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। আটককৃত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ ও এর কার্যক্রম পরিচালনা করে আসছিলো। উদ্ধার করা হয় লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সমন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি। সাম্প্রতিক করোনাভাইরাস নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ও ভ্রান্ত ধারনা প্রচার করে আসছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, আটককৃত সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রশিক্ষক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলো। ছাত্র জীবনে থেকে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত তিনি। এর আগে গত ২০১৭ সালে হিজবুত তাহেরীরর কার্যক্রম চালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর জামিনে মুক্তি পেয়ে পুনরায় সংগঠনের কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন তিনি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম