আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:27 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 3:07 pm
মানিকগঞ্জে আইসোলেশনে থাকা দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘটনায় তাদের মৃত্যু হয়।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ  বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। মৃত ব্যক্তিরা হলো, সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মন্ডল (৫৫) ও ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫)।

তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে স্বপন কুমার মন্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। করোনা উপসর্গ থাকায় তাদেরকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তারা মারা যান।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন,  আজ দুপুরে স্বপনের মৃতদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


(সাব্বির/সুমন/আমাদেরবাংলাদেশ)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম