প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:09 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 8:37 pm
ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। সে ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে সে ঢাকা থেকে পীরগঞ্জে আসেন। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হলো। এর মধ্যে, ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১৪ জন চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত জেলায় মোট ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।'
গত ১১ই এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হলে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।