আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 10:43 pm || প্রকাশের তারিখ: July 16, 2019, 7:46 am
৮০০০ অনলাইন পত্রিকার দরখাস্ত জমা পড়েছে: হাছান মাহমুদ
আমাদের বাংলাদেশ ডেস্ক: ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন পত্রিকাগুলোর রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্তের পর আট হাজারেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই সেকশনে শৃঙ্খলা ফিরে আসবে।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কবে নাগাদ এই রেজিস্ট্রেশনের কাজ চূড়ান্ত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দরখাস্ত যেহেতু অনেক তাই একটু সময় লাগবে। তবে যেসব অনলাইন নিউজ পোর্টাল সঠিকভাবে দায়িত্ব পালন করছে, সেগুলো সহসাই পেয়ে যাবে। যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগবে।

হাছান মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে নয়, সব দেশের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাবো। দেশে এখন চতুর্থ বিপ্লব চলছে। এই চতুর্থ বিপ্লবই হচ্ছে আইসিটি যুগ। এগুলোকে সমন্বিত করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

হাছান মাহমুদ আরও বলেন, আপাতত দেশের ২৭ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। বাকি জেলাগুলোতেও নির্মিত হবে, এজন্য স্থান নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম