আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:49 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 9:34 pm
“আমার হারানোর কিছু নেই, বিবেকের কাছে জিতেছি”
 করোনাভাইরাস পরিস্থিতিতে কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেশের হাসপাতাল গুলোতে সরবরাহকৃত এন-নাইনটি ফাইভ মাস্ক কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মতামত জানতে চেয়ে চিঠি দিয়ে আলোচনায় আসা মুগদা হাসপাতালের পরিচালককে শেষ পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
হ্যাঁ, এতোক্ষণ বলছিলাম রাজধানীর ৫০০ শয্য বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহিদ মো. সাদিকুল ইসলামের কথা। গতকাল বুধবার ওএসডি করা হয়েছে বলে চিঠি পান বলে জানান তিনি৷ তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে: তা স্পষ্ট করা হয়নি চিঠিতে।
এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন: ‘আমার হারানোর কিছু নেই। আমি বিবেকের কাছে জিতেছি।
পেশাগত জীবনের সুনামের সাথে কাজ করে আসা চিকিৎসক শহীদ মোহাম্মদ সাদিকুল ইমলামের চাকরি থেকে অবসরে যাবেন আর ৭ মাস বাদে। আপাতত তিনি স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
গত ৩০ মার্চ মুগদা জেনারেল হাসপাতালে ৩০০টি এন নাইনটি ফাইভ মাস্ক পাঠানো হলে ওএসডি ডা: শহিদ মোহাম্মদ সাদিকুল ইসলাম তার মান নিয়ে প্রশ্ন তোলেন এবং ১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠি দিয়েছিলেন ।- চ্যানেল আই
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম