আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:49 am || প্রকাশের তারিখ: April 30, 2020, 9:48 pm
কামারখন্দে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে মানববন্ধন
কামারখন্দ(সিরাজগঞ্জ)সংবাদদাতা।। সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বেড়ে যাচ্ছে।  সংক্রামন রোধ করতে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় ও সামাজিক সংস্থাগুলো দিন রাত কাজ করছে। সরকারি ভাবে সব জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি।















কামারখন্দে ডাক্তার, নার্স, পুলিশ এবং সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও উপজেলাকে লকডাউন করার লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশন চত্বরে যুব ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা যুব বিগ্রেডের  সমন্বয়ক নাসির উদ্দীন এর নেতৃতে  কামারখন্দ উপজেলা যুব ইউনিয়ন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে ।

মানববন্ধন থেকে বক্তারা  যুব ভাতা দেয়ার আহ্বান, রেশন কার্ড দলীয় করণ বাদ দেওয়া,   ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক ও সেচ্ছাসেবকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করণ। চাউল চুরি রোধ ও কামারখন্দ উপজেলা লকডাউন করার প্রস্তাব জানায়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব ইউনিয়নের সহ সভাপতি  সিরাজুল ইসলাম সেরাজ, মাজ্জেম, সাংগঠনিক  সম্পাদক সুমন সুত্রধর, মজনু শেখ, শরিফুল ইসলাম রাজ, আসলাম প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম