আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 9:21 pm || প্রকাশের তারিখ: April 30, 2020, 10:48 pm
বাগেরহাটে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে মাহমুদ শেখ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে চিতলমারী উপজেলার বাকেরকান্দি গ্রামের দক্ষিন শৈলদাহ খালের কচুরী পানার ভিতর থেকে মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে মঙ্গলবার রাত থেকে নিখোজ ছিলেন মাহমুদ শেখ।



মাহমুদ শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী শরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে শৈলদাহ খালের কচুরী পানার ভিতর থেকে আমরা মাহমুদ শেখের মরদেহ উদ্ধার করেছি।মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল)রাত ৯টার দিকে নিজ ঘরের তালা বন্ধ করে বাইরে যায় মাহমুদ শেখ। তারপর থেকে আর ফিরে আসেনি মাহমুদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম