আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 27, 2026, 2:00 am || প্রকাশের তারিখ: May 1, 2020, 7:29 pm
বরিশালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
বরিশাল।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালে (শেবাচিম) করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। শুত্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। মৃত ব্যক্তি ঝালকাঠি সদর উপজেলার উত্তরকুল গ্রামের বাসিন্দা।


এর আগে তথ্য গোপন করে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। পরে করোনার উপসর্গ ধরা পরলে তাকে করোনা ওয়ার্ডে প্রেরন করা হয়।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম