আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:33 am || প্রকাশের তারিখ: May 1, 2020, 10:55 pm
জয়পুরহাটে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জয়পুরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারা হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি।

শুক্রবার সকালে শহরের রামদেও বাজলা স্কুল মাঠে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে এ সব খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু, তেল, খেজুর, সাবান ) বিতরণ করা হয়। হতদরিদ্র মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলেদেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এসময় জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়,জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু জয়পুরহাট পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মোল্লা, সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম