প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:32 am || প্রকাশের তারিখ: May 1, 2020, 11:45 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও সাতজন শনাক্ত হয়েছেন। তাদের সবাই পোশাক কর্মী।
এ নিয়ে সাভারে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, যাদের আক্রান্তদের অধিকাংশই পোশাক শ্রমিক। যেসব এলাকায় এসব শ্রমিক থাকতেন তাদের অধিকাংশই লকডাউন করে দিয়েছে পুলিশ।
এ অবস্থায় সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন তিনি।