আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 4:32 am || প্রকাশের তারিখ: May 2, 2020, 1:09 am
জাককানইবিতে সেভ দ্যা টুমরো শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
বায়েজিদ হাসান,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।স্বেচ্ছাসেবী সংগঠন 'সেভ দ্য টুমরো'র জাতীয়  কবি  কাজী  নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি  ঘোষণা  করা  হয়েছে।

৩০ এপ্রিল সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় পরিচালক শরীফ  ওবায়দুল্লাহ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ  আশিকুর রহমান  সৈকতকে সভাপতি ও সারজীল হাসানকে সাধারণ  সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি  গঠন করা  হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রেজুয়ান রহমান রমি, হোজাইমা সারোয়ার, নিশাত আনজুম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান  সম্পদ ও মোঃ নিয়াজ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে- মোঃ সাকিব, আসিফ রাব্বি, বিজয় আহমেদ, শরীফা আক্তার  পুতুল, জয় নন্দী, রাকিব হোসাইন ও শেখ পারভেজ।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাজহারুল  ইসলাম  অপু, আসিফুর রহমান  অনিক, শাহরিয়ার কবির শিশির, তানভীর আহমেদ তুহিন, তাসনীম জাহান  নিশাত, ইসরাত জাহান লুবনা ও মোঃ পলাশ মিয়া। দপ্তর সম্পাদক ফারহান হৃদয়,উপ- দপ্তর সম্পাদক তানজুম ফেরদৌস, অর্থ সম্পাদক সাজিয়া ওসমান শুচি, উপ- অর্থ সম্পাদক ওয়ালিদ নিহাদ, প্রচার সম্পাদক  হিমেল আহমেদ হিমু, উপ- প্রচার সম্পাদক আশিক আল মাহমুদ, সমাজসেবা

বিষয়ক সম্পাদক  মারজিয়া ফারহানা অনন্যা, পরিবেশ বিষয়ক সম্পাদক অদ্রিতা ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবির আল সাদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদিয়া সাফোয়ান, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুহাইমিনুর রহমান।এছাড়াও সহ-সম্পাদক পদে রয়েছেন তানজিমুল ইসলাম, তাসবীরা আক্তার এলিজা, সৌভিক দত্ত রাজিব, নমিতা বর্মণ ও মহসিনা আক্তার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম