আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 4:32 am || প্রকাশের তারিখ: May 2, 2020, 9:17 am
সিলেটে না:গঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার উপসর্গ নিয়ে সিলেটে এসে মারা গেলেন ইমন আহমদ নামে নারায়ণগঞ্জ ফেরত এক পুলিশ সদস্য। শুক্রবার (০১ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পুলিশ সদস্য ইমন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ওলিপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ইমনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ইমন জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন বলা যাচ্ছে না। কেননা, ঢাকায় টেস্ট করানোর পর তার নমুনা রিপোর্ট নেগেটিভ আসে। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ইমন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সেখানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তাকে হোম কোয়ারেন্টিনে বাড়িতে পাঠানো হয়। কিন্তু গত ২৭ এপ্রিল তার অবস্থার অবনতি হলে প্রথমে মৌলভীবাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন স্বজনরা।

পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম