আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: May 2, 2020, 6:05 pm
করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাগেরহাটে যুবক আটক
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় করোনা ভাইরাস সংক্রামন ও সরকারের পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তানজিদুল ইসসলাম নয়ন নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। নয়নের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম।


আটক নয়ন মোংলা সদর উপজেলার জয়মনি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম বলেন, করোনা ভাইরাস সংক্রামন এবং সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারি করার অপরাধে একটি মুঠোফোনসহ মোংলা থেকে তানজিদুল ইসসলাম নয়নকে আটক করেছি। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম