আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: May 2, 2020, 7:23 pm
মসজিদে ইমাম-মুয়াজ্জিনের বেতন বন্ধ, সাহায্যে হাত বাড়ালো পুলিশ সুপার
পিরোজপুর সংবাদদাতা।। সারাদেশে করোনাভাইরাসের প্রকোপে ঘোষিত হয়েছে লকডাউন। বন্ধ করা হয়েছে জনসমাগম হওয়া এলাকা বা জায়গাগুলোতে লোকজনের উপস্থিতি। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ। সীমিত করা হয়েছে মুসল্লির উপস্থিতি। মুসল্লির উপস্থিতি কম থাকায় অসহায় হয়ে পড়েছে পিরোজপুরের মসিজিদের সাথে সংশ্লিষ্ট ইমাম ও মোয়াজ্জিনরা। আর অসহায় হয়ে পড়া এসকল ইমামদের পাশে দাড়িয়েছে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

আজ (২ মে) শনিবার সকালে  শহরের সি-অফিস মোড়ে মসজিদে ক্ষতিগ্রস্থ ইমামদের মাঝে নগদ অর্থ ও খাদ্য তুলে দেওয়া হয়।

এসময় ৫০ জনের হাতে নগদ চেক ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম