আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:54 am || প্রকাশের তারিখ: May 2, 2020, 7:46 pm
সুনামগঞ্জে আরও করোনায় আক্রান্ত ৬, মোট আক্রান্ত ৩৪
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন ৬ জন করোনা আক্রান্তের মধ্যে  সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার ও বিশ্বম্ভরপুর উপজেলার একজন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়েছেন।

আজ  (২ মে শনিবার ) সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নতুন ৬ করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন ও দিরাই উপজেলায় ১ জন এবং ধর্মপাশা উপজেলায় একজন করোনায় আক্রান্ত রোগী রয়েছে।

এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ জনে। জানাযায়, জেলার মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগী মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন রয়েছেন। আক্রান্ত আরও একজন কোন উপজেলার তা এখনো জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম