প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:54 am || প্রকাশের তারিখ: May 2, 2020, 8:09 pm
ষ্টাফ রিপোর্টার।।পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব জালাসী এলাকায়। তিনি ওই এলাকায় লালমিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে পঞ্চগড়ে মুশলধারে বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টিপাতের মধ্যেই সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান মুক্তা আক্তার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বজ্রপাতে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।