আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:09 am || প্রকাশের তারিখ: May 3, 2020, 11:10 am
প্রথম দফায় মুক্তি মিললো ১৭০ কয়েদির
ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে দুই হাজার ৮৮৪ জনের তালিকা করেছে সরকার। এদের মধ্যে শনিবার (০২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন কয়েদি।

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রক্রিয়ার প্রথম ধাপে মুক্তি দেয়া হলো ১৭০ জনকে।

ঢাকা বিভাগের জেলার মাহবুবুল ইসলাম জানান, ঢাকা জেল থেকে ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি মুক্তি পেয়েছে। বাকিরা অন্য কারাগার থেকে মুক্তি পেয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত দুই হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম