আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:26 am || প্রকাশের তারিখ: May 3, 2020, 1:05 pm
চীন-পাকিস্তান-ভারতের চেয়ে অর্থণীতিতে নিরাপদ অবস্থান বাংলাদেশের
মহসিন আজাদ।। করোনা ছোবলে বিশ্বের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে ঠিক তখন তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এক গবেষণায় এমটাই দাবি করেছে দ্য ইকোনমিস্ট।

লন্ডন ভিত্তিক এই গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রভাবেও বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান, ভারত, চীনের চেয়েও তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে।করোনাকালের পরিস্থিতি বিবেচনায় বিশ্বের দেশগুলো অর্থনৈতিক নিরাপত্তার দিক দিয়ে কোথায় অবস্থান করছে গবেষণায় তার একটি তালিকাও করেছে আন্তর্জাতিক সাপ্তাহিক এই পত্রিকা।

উদীয়মান সবল অর্থনীতি ৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বলে জানানো হয়েছে প্রতিবেদনে।দ্য ইকোনমিস্টের তালিকাটি চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির দুর্বলতা পরীক্ষা করে একটি জরিপের মাধ্যমে করা হয়েছে।

স্তম্ভগুলো হলো- জনগণের ঋণ হিসেবে জিলিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ ও রিজার্ভ কভার।ওই গবেষণা তালিকার শীর্ষে আছে বতসোয়ানা। ভেনেজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। বাংলাদেশের পরে অবস্থান করছে চীন। সৌদি আরব রয়েছে অষ্টম স্থানে। ভারতের অবস্থান ১৮ ও ৪৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম