আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 9:32 am || প্রকাশের তারিখ: July 16, 2019, 6:25 pm
আশুলিয়ায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
মোঃ আরিফ মন্ডল :আশুলিয়ায় ১১ বরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি লাল চাঁনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ধর্ষক লাল চাঁন পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) রাতে আশুলিয়ার কলতাসূতি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। পরে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।



গ্রেফতারকৃত লাল চাঁন টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধরাতি তান্তাহার গ্রামের আবু বক্করের ছেলে। সে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন আমাদের বাংলাদেশ.কমকে জানান, গত ২০ মে দুপুরে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসে শিশুটি।

পরে বোনের শ্বশুর বাড়ির আত্মীয় লাল চাঁন তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন শিশুটির পরিবার আশুলিয়া থানায় লাল চাঁনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কিন্তু আসামি প্রায় দুই মাস ধরে পলাতক থাকার কারনে এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,গোপন সূত্রে পুলিশ জানতে পারে লাল চাঁন আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি বাড়িতে আত্মগোপনে আছে।

সেই সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে লাল চাঁনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই  কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম