আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:36 am || প্রকাশের তারিখ: May 3, 2020, 2:39 pm
আজ আরও মুক্ত পাবে ৩৮৫ জন কয়েদি
ঢাকা।। করোনা ভাইরাসের কারণে কারাগার থেকে বন্দী মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে ১৭০ জন বন্দী মুক্তি পেয়েছেন। আজ রোববার আরো ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে জানা গেছে।

জানা গেছে, সারাদেশে দুই হাজার ৮৮৪ লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিকে এভাবে পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।

কারা অধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজনস কর্নেল আবরার হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেয়ার জন্য তালিকা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যাচাই-বাছাই শেষে বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রথম দিন গতকাল শনিবার সারাদেশে মোট ১৭০ জন মুক্তি পেলেন। গত রাতে ঢাকা জেল থেকে মুক্তি পেলেন আরো ৬ কয়েদি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম