আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 6:21 am || প্রকাশের তারিখ: May 3, 2020, 11:57 pm
মণিরামপুরে একই দিনে এক গৃহবধূসহ ২ ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবী আত্মহত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। মণিরামপুরে পুলিশ এক গৃহবধূসহ দু’টি ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মুন্সি খানপুর ও ঘুঘুদহ গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের দাবী আয়শা খাতুন (৩৫) মানষিক ভারসাম্যহীন হওয়ায় বিভিন্ন রোগের যন্ত্রণা সইতে না পেরে এবং তারক দাস (৪৫) ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে।

তবে, তাদের মৃত্যুর বিষয়টি পুলিশের প্রাথমিক সুরতহালে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, মুন্সি খানপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী আয়শা খাতুন গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়ীতে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করেছে মর্মে স্বামী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়। অপরদিকে, রবিবার ভোর ৫টার দিকে একই উপজেলার ঘুঘুদহ গ্রামের জগবন্ধু দাসের পুত্র তারক দাসের গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার
করা হয় বাড়ীর পাশের একটি আতা গাছ থেকে।

পুলিশ জানায়, নিহতের পরিবারের দাবী ঋণের
টাকার জন্য তারক দাস ইতিপূর্বে বিভিন্ন সময় তার পরিবারকে বলতেন সে আত্মহত্যা করতে পারে। গত শনিবার রাতে বাড়ী থেকে বেরিয়ে সে আর বাড়ীতে ফিরে আসেনি। পৃথক স্থান থেকে একই দিনে দু’টি ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার এসআই সৈয়দ আজাদ হোসেন। এ ঘটনায়, পৃথক দু’টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম