আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:51 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 2:22 pm
পায়ে হেটেই ঢাকা আসছেন পোশাক শ্রমিকরা
গাজীপুর সংবাদদাতা।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি থাকলেও গার্মেন্টস খোলা থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে।

গণপরিবহন বন্ধ থাকায় করোনার আতঙ্ক ছাপিয়ে যাত্রীরা ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যাচ্ছে। অনেকই আবার অর্থাভাবে সেহেরি খেয়ে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন।

মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস ও মির্জাপুরে মানুষের জটলা লেগেই আছে। যাত্রীদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। নিরুপায় হয়ে পেটের দায়ে বের হতে হয়েছে বলে জানিয়েছে তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়েই লোকজন ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি ও পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছে। পুলিশের চেকপোস্ট দেখে পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে যেকোনো যানবাহন দেখলেই তার ওপর চড়ে বসছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম