আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 2:51 pm
করোনা সন্দেহে স্ত্রী’র সাথে ঝগড়া, ছাদ থেকে লাফিয়ে আত্নহত্যা পুলিশ সদস্যের
ঢাকা।। করোনা সন্দেহে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে রাজধানীর খিলগাঁও তিলপাড়ায় বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে তার মৃতদেহ বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ফলে পুলিশ কনস্টেবল তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম